দত্তক নিয়ে বাবুল ভুলে গেছে, সিধাবাড়ি গ্রামের পাশে তৃণমূল
দি নিউজ লায়ন ; আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র দত্তক নিয়েছিলেন সালানপুরের সিধাবাড়ি গ্রামকে। কিন্তু এই করোনা পরিস্থিতিতে কেমন আছে গ্রামের মানুষ খোঁজ নেননি বাবুল সুপ্রিয়। পাশে ছিলেন বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়। বুধবারেও বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে ইসিএল সালানপুর এরিয়ার সিএসআর ফান্ড থেকে লাগানো হলো সোলার স্ট্রীট লাইট।বুধবার দিন সিধাবাড়ি গ্রামে মোট ২০টি সোলার স্ট্রীট লাইট লাগানো হয়।সেই কাজের পরিদর্শন করতে এবং গ্রামের মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতে পৌঁছান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং।
এই গ্রামে এসে মানুষের অভাব অভিযোগের কথা শুনেন তিনি এবং গ্রামবাসীদের আশ্বাসদেন তাদের সমস্ত চাহিদা বিধায়ক পুরণ করবেন।গ্রামবাসীদের বক্তব্য সিধাবাড়ি গ্রামের নাম করে নিজের নাম ও ভোট কামানোর জন্য দত্তক নিয়েছেন সাংসদ বাবুল বাবু,কিন্তু এই গ্রামে কোনো উন্নয়ন তিনি করেননি,ভোট ছাড়া তাকে এই গ্রামে দেখতে পাওয়া যায়না।
তিনি গ্রামের মানুষকে কথা দিয়েছিলেন এই সিধাবাড়ি গ্রামকে নাকি আদর্শ গ্রামে গড়ে তুলবেন, কিন্তু আজ পর্যন্ত এই গ্রামের জন্য কি করলেন? কয়েকটা লাইট লাগিয়ে ছিলেন সেটাও অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে।এই গ্রামের প্রতিটি মানুষের অসুবিধা হলো পানীয় জল ও বাড়ি এবং রোজগার এই নিয়ে তিনি আজ পর্যন্ত কিছু করেননি।
যেসময় ওনার দরকার ছিলো এত বড়ো করোনা মহামারিতে সেই সময় তিনি দিল্লি বসে ছিলেন এমনকি তার প্রতিনিধি দলের কেউ এই মহামারিতে গ্রামের মানুষের পাশে দাঁড়ায়নি।
সেই সময় গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।কোনো দলের রঙ না দেখে এই মহামারিতে চাল,ডাল, শাক সবজি তুলে দিয়েছেন। আজ ওনার উদ্যোগে পুনরায় এই গ্রামে সোলার স্ট্রীট লাইট লাগানো হলো এই জন্য গ্রামবাসীরা মিলে বিধায়ক বিধান উপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন

Post a Comment